সাইফুর রহমান শিপলু: পুরুলিয়া ইউনিয়নের আগামী দিনের কান্ডারী হিসেবে এলাকাবাসীর নতুন আশা
মো: আনিছুর রহমান
স্বাধীনতার দীর্ঘ পথ পরিক্রমায় নড়াইল জেলার কালিয়া উপজেলার ২ নম্বর পুরুলিয়া ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে এবার চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এক নতুন ও উজ্জ্বল মুখ নিয়ে জোরালো আলোচনা শুরু হয়েছে। তিনি হলেন রঘুনাথপুর গ্রামের ঐতিহ্যবাহী ও সম্ভ্রান্ত শেখ পরিবারের কৃতি সন্তান, উচ্চশিতি ও মার্জিত ব্যক্তিত্বের অধিকারী সাইফুর রহমান শিপলু।
এলাকাবাসীর মতে, অতীতে এই ইউনিয়নে বহু জনপ্রতিনিধি দায়িত্ব পালন করলেও বর্তমান প্রেক্ষাপটে উচ্চশিতি ও সৎ নেতৃত্ব হিসেবে শিপলু এক ব্যতিক্রমী ভাবমূর্তি নিয়ে সামনে এসেছেন। তিনি বি.এ অনার্স, এম.এ (স্নাতকোত্তর) এবং এল.এল.বি ডিগ্রি অর্জন করেছেন।
শিক্ষানুরাগী ও ঐতিহ্যবাহী পরিবার: সাইফুর রহমান শিপলু পারিবারিক ঐতিহ্য ও শেকড় এলাকার মানুষের কাছে অত্যন্ত পরিচিত। তাঁর পিতা রেজাউর রহমান ছিলেন একজন আদর্শ শিক্ষক, যিনি আজীবন মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করে গেছেন। তাঁর বড় ভাই ও ভাবী উভয়েই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মেজ ভাই বিসিএস ক্যাডার (শিক্ষা) হিসেবে সরকারি কলেজে অধ্যাপনা করছেন। এছাড়া তাঁর স্ত্রীও একজন বিসিএস ক্যাডার শিক্ষা (চাকরিজীবী)।
জনগণের প্রত্যাশা ও উন্নয়ন ভাবনা:এলাকাবাসী মনে করছেন, এমন একটি শিতি, সংস্কৃতিমনা ও সুশিক্ষিত পরিবারের সন্তান যদি জনসেবার ব্রত নিয়ে রাজনীতিতে নেতৃত্ব দেন, তবে পুরুলিয়া ইউনিয়নের দীর্ঘদিনের জমে থাকা বিভিন্ন সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে।
এ বিষয়ে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুর রহমান শিপলুর
‘ সাথে কথা হলে তিনি তাঁর সুনির্দিষ্ট লক্ষের কথা তুলে ধরেন। তিনি বলেন,
"বর্তমান রাজনীতি অনেক সময় নানা কারণে কলুষিত হয়ে পড়ে। আমি চাই এই কলুষিত ধারা থেকে বেরিয়ে এসে যতদিন বেঁচে আছি, সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে। আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হই, তবে এলাকার সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে সরকারি প্রতিটি বরাদ্দের স্বচ্ছ হিসাব নিশ্চিত করব। কোনো প্রকার অন্যায় বা দুর্নীতি আমি যেমন নিজে করব না, কাউকে করতেও দেব না।"
তিনি আরও জানান, ইউনিয়নের গরিব ও হতদরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টি করাই হবে তাঁর অন্যতম প্রধান অগ্রাধিকার। এলাকার বেকার যুবকদের কর্ম করে তুলতে এবং তাদের স্বাবলম্বী করতে সরকারি সহায়তায় কলকারখানা স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা ভাবছেন তিনি, যাতে প্রত্যেকে নিজ পায়ে দাঁড়িয়ে সম্মানের সাথে জীবনযাপন করতে পারেন।
স্থানীয় সচেতন মহলের বিশ্বাস, সততা, মেধা ও দূরদর্শিতার সমন্বয়ে সাইফুর রহমান শিপলুর মতো নেতৃত্ব পুরুলিয়া ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।